৭৮ তম স্বাধীনতা দিবস

পরাধীন থাকা অনেক সহজ স্বাধীন থাকার চেয়ে,
নিজের সম্পূর্ণ দায়িত্ব পালন করা যেখানে কেউ কোথাও বলে দেওয়ার জন্য নেই, কি করতে হবে, সেখানে নিজের উদ্দেশ্যদের বাস্তবায়ন করা বেশ কঠিন,
প্রতিবেশীরা আজ যেন বারবার এই সত্যতারই প্রমান জাহির করে চলেছে,
প্রগতির লক্ষ্য, সম্প্রীতির উদ্দেশ্যে, উস্কানি দিয়ে ভ্রমিত আর বিব্রত করার চেষ্টা সর্বদা সর্বত্র,
বলা সহজ যে, কোনো দিকে ভ্রষ্ট না হয়ে লক্ষ্যের উদ্দেশ্যে কাজ করে যেতে হবে কিন্তু বাস্তবে তা বেশ কঠিন, আজ বারংবার বাস্তব তার প্রমান তুলে ধরেছে,
বিচার ক্ষমতার অবলুপ্তি, স্বল্প সময়ে, স্বল্প প্রয়াসে আজ অব্দি বৃহৎ স্বার্থ চরিতার্থ যেখানে হয়নি, সেই ইতিহাসের শিক্ষার সামনেও ভ্রম জয় লাভ করে, মরীচিকা জয় লাভ করে, আর বিশৃঙ্খলা ধুয়ে নিয়ে যায় ভারসাম্য,
মানসিক হোক বা হোক শারীরিক, ভারসাম্যহীনতায় সমস্ত কিছুই নড়ে বসে, দিনের শেষে,
মহাবিশ্বে অন্ধকার অনেক বড়ো, আকাশ তত্ত্ব সবচেয়ে বড়ো, সমান্তরালে আলোর সাথে ওরা থাকবে, এটাই সত্য, এটাই বাস্তব,
স্বাধীনতা দিবস, যা কিনা আমাদের সমাজের সর্বস্তরে অর্জিত স্বাধীনতার উল্লাস, আজ শুধু ইতিহাসের পাতা দেখে আনন্দ করা আর গর্ব করার দিন বোধহয় শেষ হতে এসেছে, নিজেদের সর্বঙ্গীন স্বাধীনতা বজায় রাখার জন্য নিরন্তর শিক্ষা অর্জন আর তার বাস্তবায়নের চেষ্টার দিন শুরু হয়ে গেছে।
আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি, গৌরবের ইতিহাসের দিকে তাকিয়ে গর্ব অনুভব করা, ভাগ্যবান অনুভব করা যে আমরা স্বাধীন দেশে জন্মেছি, তার পাশাপাশি স্বাধীনতা সুনিশ্চিকরণের লড়াই শেষ হয়ে যায়নি। যখনই আমরা অপরের ওপর কোনো কিছু ছেড়ে দেবো, সে বা তারা সেই জিনিষগুলোকে তাদের মতো করে রাখবে, আপনার আমার মনের মতো করে নয়।
স্বাধীনতা বজায় রাখার লড়াই, ভ্রমিত না হওয়ার লড়াই, সম্প্রীতি বজায় রাখার লড়াই, চালিয়ে যেতে হবে। এক জন ভাবলে কি হবে, এক জন করলে কি হবে? কিন্তু নিজেদের গুলো ঠিক ঠিক করতে থাকলে, এক এক করে এগারোর প্রভাব সমাজে পড়বে।
আজ আমাদের ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপনের সাথে প্রত্যেকের স্বাধীনতা বজায় রাখার লড়াই দীর্ঘজীবী হোক…………

Leave a Reply