একদিন

একদিন আবেগের পরিবর্তন ঘটবে,
একদিন ঘৃনা, স্নেহের স্থান নেবে,
একদিন দেওয়া নেওয়ার তর্জমা পাল্টাবে,
একদিন দৃষ্টিকোণ ঠিক পাল্টাবে,

একদিন ধৈর্য্য নতি স্বীকার করবে,
একদিন থাকার ইচ্ছে ম্লান হয়ে আসবে,
একদিন পরিচিতের আচার আচরণে পরিবর্তন আসবে,
একদিন চেনা মুখ অচেনা ভাষা উচ্চারণ করবে,

একদিন পরিচয়ের অন্ধকার কোনাগুলো উঠে আসবে,
একদিন মূল্যায়ন, সমালোচনার আর মন্তব্যের নাম পাল্টে আসবে,
একদিন বিনম্রতা, মন্তব্য করার যায়গায় পৌঁছবে,
একদিন সব ভুলে, নিজ শ্রেষ্ঠত্য তুলে ধরা হবে,

ঠিক ভুল সবকিছুর উর্দ্ধে, খারাপ আর ভালোর মাঝখানে,
সমস্ত পরিস্থিতি আর চরিত্রের যেন এক ধ্রুবক বৈশিষ্ট থাকে,
সময়ের সাথে সবকিছু ঠিক পাল্টে যাবে,
অনুভূতিতে ভালো থাকলে খারাপ আর খারাপ থাকলে ভালোতে রূপান্তর ঘটবে,

দু-কানের মাঝের উর্বরতা তকমাকরণের দায়িত্ব নেবে,
দেওয়া নেওয়া একদিন ঠিক পরিপূর্ণতা পাবে,
অসীম ইচ্ছে আর অদম্য জেদ একদিন বিলুপ্ত হবে,
সবাই সবার জগতে, ঠিক ভালো থাকার রসদ খুঁজে পাবে।

সাময়িক সমস্যা হয়তো কোনো পক্ষের হবে,
ইচ্ছেবিরুদ্ধ পরিস্থিতি হয়তো তাদের পক্ষে থাকবে,
একদিন সব অভিযোগ বিলুপ্তির রাস্তা নেবে,
সমস্ত প্রশ্ন একদিন ঠিক উত্তর পাবে।

ইচ্ছে, প্রকৃতির সাথে তাল না মিলিয়ে চললেও, বাস্তবের সাথে ঠিক তার দেখা হয়,
সময় কখনো থমকে আবার কখনো তীব্র গতিতে পার হয়,
অনুভূতি সময়কে উপলব্ধি করতে শেখায়,
কখনো অনেক বছর কয়েকদিন আর কখনো কয়েকদিনকে কয়েক বছরের সমান করে দেখায়,
সবকিছুর মাঝে, ধ্রুব বিন্দু একটাই থেকে যায়, একদিন সবকিছু ঠিক পাল্টায়।

ধৈর্য্য হার মেনে যায়, ইচ্ছে তলিয়ে যায়,
যে ব্যক্তিত্বে কোনো দাগ আজ চোখে পড়ে না, একদিন পুরোটাই কালিমাময় মনে হয়,
দূরত্ব বাড়াতে ইচ্ছে হয়, নিজের অনুভূতি আর অভিজ্ঞতার ভোগান্তিকে কষ্টমূলক মনে হয়,
একদিন উপেক্ষা আর ঘৃনা ঠিক স্নেহের জায়গা নেয়।
একদিন উপেক্ষা আর ঘৃনা ঠিক স্নেহের জায়গা নেয়।।

Leave a Reply