দুই শূন্য দুই পাঁচ,
যেমন ইচ্ছে তেমন বাঁচ,
ক্রোধ, লোভ, হিংসে, চঞ্চলতা মানব চরিত্রের অলংকার,
ওরা হীরের চেয়ে কাঁচের মর্যাদা পেলে হয়ে যায় প্রতিকার,
গতি আসছে, বোঝা যায় না, সময় বয়ে যাচ্ছে,
মনে হচ্ছে আসে পাশে, সবাই এগিয়ে যাচ্ছে,
ছেড়ে রেখে দিলে কাজ, পিটিয়ে শাস্তি দিয়ে চলে যাচ্ছে,
সময়ের আগে কাজ করার বাসনা, ব্যক্তিগত স্তরে পুরস্কৃত করছে,
যুদ্ধ হচ্ছে, বিশৃঙ্খলা বাড়ছে, চোখের সামনে অভিসন্ধি সিদ্ধি যাতে চোখে না পড়ে,
ভ্রমিত করে রাখা, আর কিছু করে দেখানোর প্রচেষ্টা অশোক স্তম্ভ দেখাচ্ছে,
জমির দাম, সোনার দাম বাড়ছে, কিছু জন নিবেশিত রাখছে নিজেকে,
রপ্তানি বাড়ছে, রক্ত দৌড়োচ্ছে, মহামারীর পর এবার যুদ্ধের প্রস্তুতি চলছে,
চুরি ছিনতাই হচ্ছে, ঠকানোর প্রস্তুতির বাস্তবায়ন ঘটছে,
চঞ্চল মন ঠকে যাওয়াকে সমর্থন করছে,
এখুনি সবকিছু করতে হবে, এই চিন্তা রচনা করছে ভ্রম,
সমৃদ্ধি আনছে কম কথা, নয় উগ্রতা, ঠান্ডা মাথায় পরিশ্রম,
সময়ের আচরণ পরিবেশ আর আসে পাশে,
প্রভাব আসবে, প্রকৃতি আর সমাজের নিয়ম মেনে,
প্রভাবিত কতটা হবে তার সাথে গভীর ভাবে জড়িয়ে রয়েছে,
নিজের চারিত্রিক বৈশিষ্টাবলি, প্রস্তুতির ওপর, বাকিটা ব্যক্তিগত পর্যায়ে রয়েছে।
