অনেকেই অনেক কিছু পেতে চায়, অনেকের মতো নিজেকে গড়ে তুলতে চায়, অনুসরণ করতে চায় কখনো অনুকরণ করতে চায়,
Raktim
কিন্তু কেউই কাঙ্খিত সবকিছু একজীবনে পায় না, কোনো একটা দিক না পাওয়া থেকেই যায়,
কারো প্রসিদ্ধি, কর্মসূত্রে সফলতা বেশি প্রতিফলিত কিন্তু অন্যান্য জীবনের দিকগুলোতে সেরকম ভাবে কিছুই করে উঠতে পারেননি,
আসলে সবাই সবটা পেতে চায়, নিজের পাওয়াগুলোকে না হারিয়েই,
খুব কম সংখ্যক মানুষ রয়েছেন পৃথিবীতে হয়তো, যারা জীবনের সব দিক গুলোতেই ভারসাম্য বজায় রাখতে পেরেছেন,
অতিসাধারণ সাফল্যতা আর তার সাথে আবেগী সমীকরনগুলোর ভারসাম্য রক্ষা করা আর রাখতে পারা সম্পূর্ণভাবে কারোরই একার হাতে নেই,
হলে ভালো হতোদের তালিকা বেশ বড়োই থাকবে,
তার মাঝে নিজের আর সাধ্যমতো নিজের আশেপাশের ভালো থাকার দিক বাঁচিয়ে রাখার চেষ্টাই থাকবে শেষ সম্বল এই প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে,
বাকি যা নিয়ন্ত্রণের বাইরে, বিশেষ করে অন্য মানুষদের আপনার জীবনে সংযোগ ও সাহায্য, প্রায় সম্পূর্ণটাই ব্যক্তিস্তরিয় ক্ষমতার উর্দ্ধে,
এই মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার খেলার মাঝে কিছু রান আপনার নিজের, কিছু আপনার টিম মেম্বারদের বাকিটা পরিস্থিতি অনুযায়ী পাওয়া সুযোগদের…….
