যখন সময় কমে যেতে আরম্ভ হয় ব্যক্তিগত স্তরে,
যখন ক্লান্তি, আনন্দকে গ্রাস করে ,
যখন পারিপার্শ্বিক ইতিহাসে থাকে আর ব্যক্তি বর্তমানে দিশা বদল করে ,
যখন অগ্রাধিকার পাওয়াদের ক্রমের একটু বদল ঘটে ,
মেলে না সামঞ্জস্য, বোধগম্যতার স্তরে আলোড়ন ওঠে ,
চাওয়া পাওয়ার ধরণ একটু পাল্টাতে থাকে ,
সিদ্ধান্ত নেওয়া হয় বর্তমানে, অতীতের গুরুত্বপুর্ণদের উপেক্ষা করে ,
দূরত্ব বাড়ে আজকে, যা প্রেক্ষাপট সাজিয়েছে কত কাল আগে থেকে ,
বোঝার ভুল, কিছু সময় আর তাদের গুণগত মানের ওপর ছাপ রাখে,
ফিরে আসে না সময় কোনোদিন, খালি ছাপটুকুই সে রাখে ,
অমূল্য সময়ের মূল্য বোধগম্যতায় আনতে অনেকের যুগ পার হয়ে যায় ,
ফেরৎ দেওয়ার ক্ষমতা যা কারো মধ্যে নেই, সে খালি আক্ষেপ রেখে যায় ,
থেমে থাকে না কিছুই, কালের নিয়মে সবই চলমান,
শুন্যতার সৃষ্টি হয় যা ভরাট করা প্রকৃতির স্বভাব ,
আশাবাদী দৃষ্টিকোনের মাঝে ভবিষ্যৎ অক্সিজেন পায় আর চক্রান্তের মুখোমুখি হয় বর্তমান ,
ক্লান্তি অস্তিত্বে আসে যখন ক্ষমতার হতে থাকে অবসান।
অদৃশ্যের অস্তিত্বের অনুভূতি কড়া নাড়ে , পারিপার্শিককে দেখলেই হতাশার আবির্ভাব ঘটে ,
নিজের সাথে তুলনা করার প্রবৃত্তি মানসিক অবসাদ সাথে বয়ে আনে ,
ক্ষমতা যেন সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো রসদ, যা মানসিক ও শারীরিক পর্যায়ে বর্তমান, দর্শন চিন্তাজগতে প্রভাব রাখে ,
গন্তব্য কোনোদিনই গুরুত্বপূর্ণ ছিল না , যাত্রাপথ তার গুরুত্বের কথা বার বার বিভিন্ন রূপে তুলে ধরে,
মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার দোটানায়, গুরুত্বপূর্ণদের ক্রম আর চাওয়া পাওয়ার দোটানায়, সম্পর্কের পরিণতিগুলো বেশ ভাবায়,
আজকের দূরত্বের রচনা বহুকাল আগে থেকে তৈরী প্রেক্ষাপট, আজ খালি বাস্তবায়ন ঘটায় ,
রসদের মর্ম অভাবে ঠিক টের পায় , তখন বোধয় পর্যালোচনার চেয়ে ক্ষমা ধর্ম পরিস্থিতির সাথে বেশ মানায় ,
কিন্তু ভবিতব্য যে সম্পূর্ণরূপে নিজের হাতে নেই, এই তত্ত্বের জানান বাস্তব, বার বার দিয়ে যায় ,
প্রচেষ্টা হাতে থাকে, প্রতিশ্রুতি অভীষ্ট প্রাপ্তির সে কখনোই দেয় না ,
ভোগান্তি আটকানোর চেষ্টা মানুষ করে , যা ফলপ্রশু সবসময় হয় না,
দোটানার মাঝে শুন্যতা, বোধগম্যতার জগতে অভিজ্ঞতার জন্ম দেয় ,
অনুভূতিপ্রবনদের তাই বোধয় শুন্য মরুভূমি বেশি পছন্দের হয় ,
গুণগতমানের প্রতি গুরুত্বের ঘাটতি, পরিমানের দিকে দৃষ্টিকে নিয়ে যায় ,
গুরুত্বের হাত ধরে বিশ্বাস, সম্মান সবাই আসে, বর্তমানে বেশ ভারী আসর বসায় ,
কোনোকিছুই সুনিশ্চিত নয়, স্থায়ী নয়, সময় খুবই সীমিত,
কোনো একদিন সবাই আমরা মাঠে শেষ খেলতে গেছি, তারপর থেকে আজ, ওই অনির্দিষ্ট কালের জন্য স্থগিত।